উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরের জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক জিয়া, উজিরপুরের বিএনপির কর্নধর এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টু সহ ওই ইউনিয়নের মিজানুর রহমান মিজানের ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানাতে ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই ছাত্র দল নেতাকে লাঞ্চিত করেছেন ওই এলাকার ২ সন্ত্রাসী। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায় মুন্সিরতাল্লুক গ্রামের ছাত্রদল নেতা মাছুম মল্লিক(২৫) ও জসিম মল্লিক(২৫) ঈদের আগে ওই এলাকার বিভিন্ন জায়গায় শুভেচ্ছা ব্যানার টানিয়ে দেয়। এ নিয়ে ওই এলাকার সন্ত্রাসী একটি হত্যা মামলার আসামী আবুল কাসেম কাঞ্চন(৪৫) ও ছাত্রলীগ নেতা রনি মল্লিক(২০) গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কাজিসা আফজাল মার্কেট নামক স্থানে পেয়ে মাসুম মল্লিক ও জসীম মল্লিকের উপর হামলা চালায়। আহত মাসুম ও জসিম স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়েছে। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
