উজিরপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচী হামলায় ছাত্রদল নেতা আহত

0
1657

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরের শিকারপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী। পুলিশ হস্তক্ষেপে কর্মসূচী পন্ড। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মীর পিকিং এর সমর্থনে ৫নং ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করে। ঐ বৈঠকে কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টুসহ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহন করলে পথিমধ্যে তাঁরাবাড়ি নামক স্থানে আওয়ামীলীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় ছাত্রদল নেতা কালাম ফরাজী। অপরদিকে একই স্থানে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরোয়ার হোসেন হাওলাদারের উঠান বৈঠকের আয়োজন করলে উভয় গ্র“পের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে উজিরপুর থানা পুলিশের হস্তক্ষেপে উভয় গ্র“পের উঠান বৈঠক পন্ড হয়ে যায়। কিছুক্ষণ পরে পুলিশ পাহারায় এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টুসহ বিএনপির নেতাকর্মী ইচলাদী টোলপ¬াজা অতিক্রম করার সময় আওয়ামীলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে তাদেরকে ধাওয়া করে। পরে পুলিশের ব্যাপক উপস্থিতিতে বড় ধরণের সংঘাত থেকে রক্ষা পায়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here