নাজমুল হক মুন্না, উজিরপুর ঃ বরিশালের উজিরপুরের ধামুরা নদীতে ইট বোঝাই কার্গোর ধাক্কায় ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে ব্রীজের উপর থাকা পথচারী ও কার্গোর শ্রমিকসহ ৩০ জন আহত হয়েছে এবং ১ জন নিখোঁজ। একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাদারীপুর থেকে জেএসবি ভাটার ইট নিয়ে মোবারেক বেপারী ও রবিউল বেপারী তাদের কার্গো নিয়ে ধামুরা বন্দরের উদ্দেশ্যে এসে বন্দরের মাছ বাজার সংলগ্ন সানুহার-সাতলা সড়কের এ ব্রীজটি মালবাহী কার্গো সজোরে ধাক্কা দিলে তাৎক্ষনিক ব্রীজের ২টি পার্ট ভেঙ্গে সম্পূর্ণ নদীতে পড়ে যায়। এ সময় ব্রীজের ভারী স্লাবগুলি কার্গের উপরে পড়লে কার্গোটি মুহুর্তের মধ্যে তলিয়ে যায়। ব্রীজের উপর পথচারী ও কার্গোতে থাকা শ্রমিকরা সাতরিয়ে উঠতে পারলেও দুই শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। উজিরপুর দমকল বাহিনীর ডুবুরিদের নিয়ে রাত ১০টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কার্গো মালিক মোবারেক বেপারী ও রবিউল, পথচারী জুয়েল(৩০), রাসেল(৩২), বাবু(৩১), আবুল(৩২), তোফাজ্জেল হোসেন(৪০), রাজীব(৩০) সাতরিয়ে উঠার সময় আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার জানান, ধামুরা নদীতে ব্রীজ ভেঙ্গে ৩০জন আহত এবং কালু মুন্সি নামে ১জন শ্রমিক নিখোঁজ। কার্গো মালিক রবিউলকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে তাৎক্ষণিক পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।
উজিরপুরের ধামুরা নদীতে কার্গোর ধাক্কায় ব্রীজ ভেঙ্গে ৩০ জন আহত, নিখোঁজ ২, গ্রেফতার ১
Advertisement
Advertisement
