উওরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

0
568

স্টাফ রিপোর্টার: জাতীয় নিরাপদ সড়ক দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে এ তৃতীয় বারের মতো দিবসটি পালিত হচ্ছে। এসময় উওরায় হাউজ বিল্ডিং ও এয়ারপোর্টে, ক্রোড়পত্র প্রকাশ, আলোচনা সভা, র‌্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম করেন বিআরটিএ, ট্রাফিক পুলিশ।‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়।’ এমন দাবিতে শ্লোগান তুলেছেন উওরাবাসি। দিবসের শুরুতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। সকাল দশটায় ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সূত্র আরো জানাযায়, বিকেল চারটায় রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তা সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। এর পাশাপাশি পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে বতরণ করা হবে লিফলেট, পোস্টার ও স্টিকার।

Advertisement

এছাড়া গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিটিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা ও বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের সকল জেলা ও উপজেলায় এ দিবসে শোভাযাত্রা, আলোচনা সভা ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শনের কর্মসূচি নেওয়া হয়েছে। তাছাড়া উত্তরা বিআর টি এ সকল কর্মর্কতা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here