ঈশ্বরদীতে রহস্যজনক মৃত্যু

0
592

ওহেদুজ্জামান টিপু: ঈশ্বরদীর মুলাডুলীতে রিক্তা খাতুন (২১) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার ভোরে ঈশ্বরদী উপজেলার  মুলাডুলী ইউনিয়নের দুবলারচর গ্রামের আবুলের থেকে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ। এ সময় তার গলায় ওড়না জড়ানো ছিল। ঘটনার পর নিহতের স্বামী আবুল পলাতক রয়েছে। রিক্তা একই  উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিররকামারী গ্রামের মিনহাজ উদ্দীনের মেয়ে। স্বজনদের অভিযোগ যৌতুকলোভী স্বামী আবুলের নির্যাতনে রিক্তার মৃত্যু হয়েছে। রিক্তার বাবা মিনহাজ  জানান, আবুল ও রিক্তার পারিবারিকভাবে বিয়ে হয়। পরিবারের তাদের ১ বছরের একটি ছেলে আছে। আবুল যৌতুক লোভী। বিয়ের পর থেকে সে যৌতুকের দাবী করে আসছে। কিছু দিন ধরে ব্যবসা করবে বলে বাবার বাড়ী থেকে ২ লক্ষ টাকা এনে দিতে রিক্তার উপর চাপ দিতে থাকে।

Advertisement

এতে রিক্তা রাজি না হলে তার উপর নির্যাতন শুরু করে। সেই নির্যাতনের এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবী করেন। ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ২টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলী ইউনিয়নের দুবলারচর গ্রামের আবুলের বাড়ীর একটি কক্ষের

মেঝে থেকে রিক্তার  মরদেহ উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী  জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের স্বামী আবুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here