ঈদ উপহার বিতরণ করেছেন শম্ভু পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা

0
420

মোঃ আমির হোসেন : নারায়ণগঞ্জ সোনারগাঁ  উপজেলার শম্ভু পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ রউফ ঈদ উপহার বিতরণ করেছেন  গত শুক্রবার (১৫ এপ্রিল) ১৩ রমজান উপলক্ষে মুসলমানদের বড় উৎসব ঈদুল ফিতর । নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উপস্থিতিতে ঈদ উপহার তুলে দেন।শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদে নানা পেশাদার মানুষের পাশে ঈদুল ফিতরের পূর্বে নিজ তহবিল থেকে ঈদ বস্ত্র  তুলে দিলেন লিয়াকত হোসেন খোকা এমপি এবং অত্র পরিষদের সুযোগ্য বার বার নির্বাচিত জনপ্রতিনিধি আলহাজ্ব আঃ রউফ চেয়ারম্যান। নারী পুরুষ শিশু সহ সকল বয়সে মানুষের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতেই উপহারের ব্যবস্থা করেন। প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ থানার সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব।

Advertisement

শম্ভু পুরা ইউনিয়ন পরিষদ এলাকায় সাধারণ মানুষের জন্য সরকার ঘোষিত টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেন সংসদ সদস্য ও ইউপি চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং সংরক্ষিত সদস্য ও এলাকার গন্য মান্য সমাজের সর্বস্তরের মানুষ।

শম্ভু পুরা ইউনিয়ন বাসীর দাবি রাস্তা ঘাট বেহাল অবস্থার করুন অবস্থা সংসদ সদস্যর নিকট তুলে ধরেন জনপ্রতি ও সাধারণ জনগণ। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এক মত প্রকাশ করেন জাতীয় পার্টির এম পি লিয়াকত হোসেন খোকা। তিনি অতি দূরত্ব শম্ভু পুরা ইউনিয়ন পরিষদের বেহাল অবস্থা রাস্তা ঘাট গুলো মেরামতের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবেন সরকারি নির্দেশনা মোতাবেক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here