ঈদ উপলক্ষে রবিবার থেকে পাওয়া যাবে নতুন টাকা

0
1027

ঈদে সালামি হিসেবে নতুন টাকা পেতে পছন্দ করে ছোট-বড় সবাই। তাই দিন দিন এর চল বাড়ছে। এ কারণে ঈদ এলেই নতুন টাকা বদলে নিতে ব্যাংকগুলোতে ভিড় জমাতে শুরু করে জনসাধারণ। নতুন টাকা প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক তার সব অফিসের পাশাপাশি মতিঝিল অফিসে বছর দুয়েক ধরে বায়োমেট্রিক বা হাতের ছাপ পদ্ধতিতে তথ্য সংরক্ষণের ভিত্তিতে জনসাধারণের জন্য নতুন নোট বিনিময়ের ব্যবস্থা করছে। এবারও এর ব্যতিক্রম হবে না।

Advertisement

অন্যান্যবারের মতো এবারও রোজার ঈদে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি রাজধানীর ২০টি ব্যাংক শাখা থেকে নতুন নোট বিনিময়ের ব্যবস্থা করা হয়েছে। তবে এবার ২ টাকা ও ৫ টাকার নতুন নোট বিনিময়ের সুযোগ না থাকলেও ১০, ২০, ৫০ টাকার পাশাপাশি ১০০ টাকার নতুন নোটও বদলে নেওয়া যাবে। আগামী ৩ জুন থেকে শুরু হবে নতুন টাকা বিনিময়। চলবে ১৪ জুন পর্যন্ত। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যাংক বন্ধ থাকায় এই সেবাটি পাওয়া যাবে না। প্রত্যেক ব্যক্তি ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকার একটি করে প্যাকেট বদলে নিতে পারবেন। সে হিসেবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন কাগুজে নোট বদলে নিতে পারবেন। কাউন্টার থেকে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা যতটা খুশি নিতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদে নতুন নোটের চাহিদা মাথায় রেখে প্রতিবছরই পর্যাপ্ত নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। নতুন নোট নিয়ে যাতে কেউ ব্যবসা না করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে বিশেষ বিনিময় কাউন্টারও খোলা হয়। এ ছাড়া ২০টি বাণিজ্যিক ব্যাংক শাখা থেকেও নতুন নোট বিতরণ করা হয়। এবার ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার শাখা দক্ষিণখান, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা এবং ব্যাংক এশিয়ার ধানমণ্ডি শাখা থেকে নতুন নোট বদলে নিতে পারবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here