ইয়াবা, হেরোইন ও দেশি মদসহ পাঁচ মাদক বিক্রেতা গ্রেপ্তার

0
730

নেত্রকোনায় ইয়াবা, হেরোইন ও দেশি মদসহ একাধিক মামলার আসামি পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১৬ গ্রাম হেরোইন, ৫৫ পিস ইয়াবা ও ১৪ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

Advertisement

গ্রেপ্তাররা হলেন শহরের রাজুরবাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. মোখলেসুর রহমান (৪৫), পশ্চিম কাটলি এলাকার আব্দুল হালিমের ছেলে ওমর ফারুক (২৫), মঈনপুর এলাকার আবুল বাশারের ছেলে মো. এরশাদ (৩২), মালনী ঋষিপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. সুরুজ মিয়া (৪০) ও মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মৃত বিনয় রবি দাসের ছেলে মন্টু রবি দাস (৫৫)। নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আবারো নতুন করে মামলা দায়ের করা হবে। তারা সবাই তালিকাভুক্ত মাদক বিক্রেতা বলে উল্লেখ করেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here