ইয়াবা পাচারকালে এক চেয়ারম্যানসহ আটক-৩

0
510

কক্সবাজারে প্রাইভেট কারের যন্ত্রাংশের ভেতর দিয়ে অভিনব পন্থায় পাচারের সময় ইয়াবাসহ এক সাবেক চেয়ারম্যান ও চাকুরিচ্যুত নৌ সদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮:৩০ দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে তাদের আটক করা হয়।

Advertisement

আটককৃতরা হলেন, নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির(৪৪)। জামালপুরের, মাদারগঞ্জ উপজেলার, আদারভিটা ইউনিয়নের আব্দুল গণির পুত্র নৌবাহিনীর চাকুরিচ্যুত সদস্য আজিজুর রহমান (৩৮), প্রাইভেট কারের চালক সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পূর্ব লালার চর গ্রামের আবুল কালাম এর পুত্র আবুল কাসেম লিটন (৩০)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here