ইয়াবাসহ যুবক আটক

0
552

মাগুরার রাড়িখালি গ্রাম থেকে বৃহস্পতিবার ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। রুবেল মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়িখালি গ্রামের তহুর মোল্যার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু হোসেনের নেতৃত্বে মহম্মদপুর থানা পুলিশের একটি দল রাড়িখালি গ্রামে অভিযান চালায়। এ সময় রুবেলকে তার নিজ বাড়ি থেকে ইয়াবা ট্য‍াবলেটসহ আটক করা হয়।

Advertisement

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, রুবেল সে দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here