গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮২ পিস ইয়াবাসহ হামিদা বেগম (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
হামিদা বেগম একই গ্রামের মিঠু মিয়ার স্ত্রী। গাইবান্ধা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর বলরামপুর গ্রামে অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসসহ তাকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে পলাশবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

