ইয়ানমার কম্বাইন হারভেস্টারের মাঠ প্রদর্শনী

0
496

ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করার আধুনিক যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টারের মাঠ প্রদর্শনীর আয়োজন করা হয় মানিকগঞ্জের সদরের পাট গবেষণা ইনস্টিটিউটে। এসিআই মটরসের উদ্যোগে ১ ডিসেম্বর প্রদর্শনী করা হয়।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- মো. বেনজীর আলম, প্রকল্প পরিচালক, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, খামারবাড়ি, মো. শাহজাহান আলী বিশ্বাস, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতর মানিকগঞ্জ সদর, সুব্রত রঞ্জন দাস, নির্বাহী পরিচালক এসিআই মটরস লি: এবং উপজেলা কৃষি কর্মকর্তাসহ পাট গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ১ ঘণ্টায় প্রায় ১০০ শতাংশ জমির ধান/গম কেটে মাড়াই, ঝাড়াই করে বস্তাবন্দি করা যায়। তেল লাগে মাত্র ৮-১০ লিটার ডিজেল। শুকনো ও কাঁদা উভয় জমিতেই চালানো উপযোগী। শুয়েপড়া ধান সহজেই কাটা যায় এই হারভেস্টারের সাহায্যে।

এই হারভেস্টারে ৬টি সেন্সর আছে যা অনাকাঙ্ক্ষিত ব্রেকডাউনের হাত থেকে রক্ষা করে। প্রচলিত পদ্ধতিতে ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে প্রায় ১৭-২০ জন শ্রমিক লাগে এবং সময় লাগে ১ দিন। যেখানে ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে লোক লাগে মাত্র ২ জন এবং সময় লাগে ১ ঘণ্টা।

খরচ হয় মাত্র ২০০০-২২০০ টাকা। এসিআই মটরস্ সারা দেশব্যাপী তার দক্ষ নেটওয়ার্ক ও লোকবলের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে। অত্যাধুনিক প্রযুক্তির এই কম্বাইন হারভেস্টার ব্যবহারের ফলে একদিকে যেমন কৃষক উপকৃত হচ্ছে অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here