ইয়াকিনের পরিবারের উপর হামলাকারী ধরা ছোঁয়ার বাইরে-প্রশাসনের নিরব

0
950

বেশ কিছুদিন আগে আমিনুল হক নামক এক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ করায়, সাংবাদিক ইয়াকিনের উপর ক্ষদ্ধ হয়ে রাঁতের আঁধারে তার ভিটা-বাড়ির শতাধিক কাঁচা গাছ কেটে ফেলে। গাছ কাটার কারণে,তার বিরুদ্ধে নিউজ ও থানায় অভিযোগ করায়, সাংবাদিক ইয়াকিনের বাবাসহ পরিবারের কয়েকজনকে দিন দুপুরে এলো পাতাড়ি কুপিয়েছে ইয়াবা ডন আমিন বাহিনীর সন্ত্রাসগোষ্ঠী।ঘটনা স্থল থেকে জনতার সহযোগিতায় আহতদের উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ইয়াকিনের বাবার অবস্থা অতি খারাপ দেখা দেয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছেন।এদিকে ইয়াবা ব্যবসায়ীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে থাকায় এলাকায় আতংক বিরাজ করছে।

Advertisement

স্থানীয় সচেতন মহলের জোর দাবি জানিয়ে বলেছেন,এমন সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

সচচেতন মহল মিডিয়া কর্মীদের আরো বলেন,এদের গ্রেফতার করে যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে সাংবাদিক ইয়াকিন সহ বিভিন্ন মানুষের প্রাণ নাশের আশংকা আছে বলে জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here