ইসলামী ব্যাংক হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

0
617

Advertisement

অবি ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার উদ্যোগে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মানে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াক্ফ’ শীর্ষক আলোচনা ও ইফতার সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আবুল কালাম। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ড. এম কামাল উদ্দীন জসীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও হাসনে আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার, তাহের আহমেদ ও মো. ওমর ফারুক খান। এসময় শাখার অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here