ইসলামী ব্যাংক সিলেট জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

0
597

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার স¤প্রতি ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুহিউদ্দিন রব্বানী।

Advertisement

সিলেট জোনপ্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুল হুদা। সিলেট জোনের শাখাপ্রধান, নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here