ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা অঞ্চলের শাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় পর্যালোচনা সভা

0
1655

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা অঞ্চলের শাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় পর্যালোচনা সভা ২ জুলাই ২০১৭, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব-উল-আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ, মু. শামসুজ্জামান ও মুহাম্মদ মুনিরুল মওলা। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবদুস সাদেক ভূইয়া, মুহাম্মদ মোহন মিয়া, মোহাম্মাদ আলী, আবু রেজা মো: ইয়াহিয়া, জে.কিউ.এম হাবিবুল্লাহ এফসিএস ও তাহের আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন উইং ও ডিভিশনপ্রধান, ঢাকার জোনপ্রধান, কর্পোরেট শাখা এবং ঢাকা শহরের শাখাসমূহের প্রধানগণ এতে অংশ নেন।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা ২০১৭ সালের জুন পর্যন্ত অর্জিত সাফেল্য সন্তোষ প্রকাশ করে ব্যাংকের সম্পদ মানসহ সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে অধিকতর ভূমিকা পালনের নির্দেশনা দেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here