ইসলামী ব্যাংক বাংলাদেশের স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক

0
348

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যুক্তরাজ্য-ভিত্তিক ক্যামব্রিজ আইএফএ ও ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস প্রদত্ত ৭ম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২১-এ স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ’ হিসেবে পুরস্কৃত হয়েছে। ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স কর্তৃক যুক্তরাষ্ট্র, এশিয়া ও আফ্রিকার ইসলামী ব্যাংক ও রিটেইল আর্থিক প্রতিষ্ঠানসমূহের র‌্যাংকিংয়ের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়। সম্প্রতি প্রাপ্ত এ পুরস্কার ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান, পিএইচডির কাছে হস্তান্তর করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

Advertisement

একই প্রতিষ্ঠান কর্তৃক ‘স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন এশিয়া’ হিসেবেও পুরস্কৃত হয়েছে ইসলামী ব্যাংক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here