ইসলামী ব্যাংক বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

0
610

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৭ জুলাই ২০১৮ শনিবার বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কায়সার আলী।

Advertisement

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বরিশাল জোনের ২৩টি শাখার ব্যবস্থাপক ও বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক বিশ্বের শীর্ষ একহাজার ব্যাংকের মধ্যে অন্যতম। এ ব্যাংক দেশের প্রথম ও সর্বোচ্চ ট্রিপল এ রেটেড ব্যাংক। ইসলামী ব্যাংক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম সুদমুক্ত ও শরী‘আহ্র ভিত্তিতে পরিচালিত ব্যাংক যা বিশ্ব দরবারে ইসলামী ব্যাংকিংয়ের মডেল হিসেবে কাজ করছে। এ ব্যাংক দেশের জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে সকল নিয়মনীতি পরিপালন করে ব্যাংকিং সেবা প্রদান করছে। এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সততা, পেশাগত দক্ষতা ও আন্তরিক সেবা দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃত। বরিশাল জোনের বিগত ৬ মাসের ব্যবসায়িক অগ্রগতি ও সাফল্যের পর্যালোচনা শেষে তিনি উন্নত গ্রাহকসেবা প্রদানে কর্মকর্তাদের নির্দেশনা দেন। আবু রেজা মো. ইয়াহিয়া তার বক্তব্যে বলেন, উন্নত গ্রাহকসেবা ও মানবিক ব্যাংকিং ইসলামী ব্যাংকের সৌন্দর্য। ব্যাংকের এজেন্ট, ইন্টারনেট ও আধুনিক ব্যাংকিংয়ের সকল সেবা দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ছড়িয়ে দিয়ে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here