ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান’র পিতা ডাঃ আলী আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
911

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.এর পরিচালক ডা. তানভীর আহমেদ এর পিতা বিশিষ্ট চিকিৎসক ডা. আলী আহমেদ এর রুহের মাগফিরাত কামনায় গতকাল আসর নামাজ বাদ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.এর পরিচালক ডা. তানভীর আহমেদ, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও আইবিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব-উল-আলম।

Advertisement


দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপ- নির্বাহী পরিচালক এস.এ.এম. সলিমউল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এজিএম, অর্থ ও হিসাব বিভাগের ইনচার্জ ফৌজ ইলাহী, এফসিএ সহ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।


এছাড়া সারাদেশে ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতাল, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক নাসির্ং কলেজ, ইসলামী ব্যাংক স্কুল এন্ড কলেজ, ইসলামী ব্যাংক ইনিষ্টিটিউট অব টেকনোলজি ও ইসলামী ব্যাংক মদরাসা সমূহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here