ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনের ব্যাংকিং কার্যক্রমে শরীআহ শীর্ষক আলোচনা ও গ্রাহক সমাবেশ

0
673

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা সেন্ট্রাল জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ ১২ মে ২০১৮, শনিবার ব্যাংকের কারওয়ান বাজার শাখায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

Advertisement

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শরীআহ সেক্রেটারিয়েটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শামসুদ্দোহা। সভায় ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালনে গ্রাহক ও ব্যাংকারের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। এসময় ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here