ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনের শরী‘আহ্ পরিপালন শীর্ষক ওয়েবিনার

0
570

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার ৫ জুন ২০২১, শনিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

Advertisement

ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ,

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও এ কে এম মাহবুব মোরশেদ। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের নির্বাহী, শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here