ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনের উদ্যোগে শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

0
421

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ৩০ আগস্ট ২০২০, রবিবার ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মুহিব্বুল­াহিল বাকী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আলতাফ হোসাইন এর

Advertisement

সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শাসসুল হুদা এবং এ কে এম মাহবুব মোরশেদ। ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here