ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

0
554

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা নর্থ ও বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ব্যবসায় উন্নয়ন সম্মেলন  ৩১ মে ২০২১, সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও মিজানুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিনুর রহমান, মোঃ শামসুদ্দোহা ও মুহাম্মদ গোলাম রব্বানী অনুষ্ঠানে বক্তব্য দেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম।

Advertisement

ব্যাংকের ঢাকা নর্থ ও বরিশাল জোনের শাখাপ্রধান, এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ ও কর্মকর্তাবৃন্দ  ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলন যুক্ত হন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here