ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতাল সমূহের এজিএম সম্পন্ন

0
2558

ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা, মানিকগঞ্জ, রংপুর, ফরিদপুর, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ, মাদারীপুর ও ময়মনসিংহ লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতাল সমূহের পরিচালক প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতাল সমূহের পরিচালক মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো. কামরুল হাসান, আইবিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব-উল-আলম।

Advertisement

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপ- নির্বাহী পরিচালক এস.এ.এম. সলিমউল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস, এবং ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ভারপ্রাপ্ত কোম্পানী সচিব মো.আফছার আলী শাহ এবং প্রতেক হাসপাতালের শেয়ারহোল্ডারবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এজিএম, অর্থ ও হিসাব বিভাগের ইনচার্জ ফৌজ ইলাহী, এফসিএ।

ইসলামী বাংলাদেশ লিঃ এরলিগ্যাল এ্যাফেয়ার্স বিভাগের প্রধান মোঃ খালেদ সাইফুল্লাহ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সভায় ২০১৭/১৮ অর্থ বছরের আর্থিক বিবরণীসহ বিনিয়োগ কারীদের জন্য ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here