ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতাল সমূহের এজিএম সম্পন্ন

0
898

ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা, মানিকগঞ্জ, রংপুর, ফরিদপুর, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ, মাদারীপুর ও ময়মনসিংহ লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ০৪ মার্চ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হলরুমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতালসমূহের চেয়ারম্যান ডাঃ তানভীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতালসমূহের পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মো. নাজমুল হাসান।

Advertisement

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস- চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. কাজী শহিদুল আলম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য মো: কামরুল হাসান, প্রফেসর ড. সালেহ জহুর, প্রফেসর ড.ফসিউল আলম,

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের সিইও এস.এ.

এম সলিমউল্লাহ সহ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উর্ধতন কর্মকর্তা এবং প্রত্যেক কমিউনিটি হাসপাতালের শেয়ারহোল্ডারবৃন্দ অন লাইনে যুক্ত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here