ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ

0
779

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরস শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে  ১০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের সভাপতিত্বে ৩০ মার্চ ২০১৭, বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ব্যাংকের দেশি-বিদেশি ডাইরেক্টরবৃন্দ এবং ম্যানেজিং ডাইরেক্টর উপস্থিত ছিলেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৬-এ সমাপ্ত বছরের লাভ-লোকসান ও ব্যালেন্স শীট অনুমোদন করা হয়। আগামি ২৩ মে ২০১৭ তারিখে ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডিভিডেন্ড-এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল ২০১৭।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here