ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সম্মেলন অনুষ্ঠিত

0
589

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-কুষ্টিয়া শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের সম্মেলন সম্প্রতি স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ-এর মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। ব্যাংকের যশোর জোনপ্রধান মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান একেএম কাওসার আলম।

Advertisement

 

সামীম মোহাম্মদ আফজাল প্রধান অতিথির ভাষণে বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীশিক্ষার হার আরো বৃদ্ধির জন্য ভূমিকা পালন করতে তিনি কেন্দ্রলিডার ও সহকারী কেন্দ্রলিডারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে এবং দেশের অর্থনীতিকে আরো বেগবান করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here