ইসলামী ব্যাংকের পরিচালক মো. মিজানুর রহমানের ইন্তেকাল

0
571

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর পরিচালক এবং সাবেক জেলা ও সেশন জজ মো. মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১১ আগস্ট ২০১৮ শনিবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Advertisement

রবিবার বরিশালের উজিরপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ১৮ আগস্ট ২০১৬ থেকে ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মো. মিজানুর রহমান ১৯৫৯ সালের ১৪ জানুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানার যোগীরকান্দা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করে তিনি ১৯৮৩ সালে বিসিএস (বিচার) ক্যাডারে মুন্সেফ পদে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন জেলায় বিচারিক দায়িত্ব পালন করেন। মো. মিজানুর রহমানের মৃত্যুতে ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে তাঁর মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here