ইসলামিক ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ আল্লামা জুবাইরের আশু সুস্থতা কামনায় চট্টগ্রাম এর আলেম-ওলামাদের উদ্যোগে খতমে বোখারী অনুষ্ঠিত

0
828

চট্টগ্রাম’র আলেম-ওলামাদের উদ্যোগে অদ্য ২৫ জানুয়ারী ২০১৮ইং রোজ বৃহস্পতিবার বিকেল ৪টায় চট্টগ্রাম দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা জননন্দিত আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের আশু সুস্থতা কামনায় এক খতমে কোরআন, খতমে বোখারী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

 

উল্লেখ্য যে, বিগত ২০ জানুয়ারী ২০১৮ইং রাজধানীতে ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে যোগদান শেষে চট্টগ্রাম আসার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে তাঁকে নগরীর ‘‘ম্যাক্স’’ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকগণ ঠান্ডা জনিত ও মাত্রাতিরিক্ত পরিশ্রমই অসুস্থতার কারণ বলে উল্লেখ করেন। হাসপাতালে দায়িত্বরত ডাক্তারগণ নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে তাঁর প্রয়োজনীয় শারিরীক কতিপয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। অত:পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে গতকাল ২২ জানুয়ারী সোমবার বিকেল ০৪ টার ফ্লাইটযোগে ঢাকায় স্থানান্তর পূর্বক এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম’র প্রবীন আলেমেদ্বীন ওস্তাজুল আসাতেজা শায়খুল হাদীস হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা শাখাওয়াত হোসাইন (ম:জি: আ)’র সদারতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ মুহাম্মদ নুর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত খতমে বোখারী শরীফে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,- প্রবীণ আলেমেদ্বীন উপাধ্যক্ষ আলহাজ্ব শরীফ মো: সোলায়মান আল হোসাইনী,হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ এস.এম.ফরিদ উদ্দিন, উপাধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা রফিক উদ্দিন সিদ্দীকি, হযরতুলহাজ্ব আল্লামা কাজী জসিম উদ্দিন, হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান,শায়খুল হাদীস আল্লামা এনামুল হক সিকদার,আলহাজ্ব মাওলানা মুসা আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা ওবাইদুল হক তৈয়বী,উপাধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী,আল্লামা জয়নাল আবেদীন জিহাদী, শরীফ সিরাজী, মাওলানা নাসির উদিদন আনোয়ারী,মাওলানা মহিউদ্দিন তাহেরী নক্সাবন্দী, মাওলনা জানে আলম নেজামী,মাওলানা নিজাম উদিদন, মাওলানা হাফেজ আবু তাহের,মাওলানা লিয়াকত আলী, মাওরানা রফিকুল ইসলাম তাহেরী, মাওলনা মহিউদ্দীন নেচারী, মাওলানা ইকরামুল হক,মাওলনা নিজাম উদ্দিন নোমানী, মওলানা ইদ্রিস তাহেরী,মাওলানা রিয়াজ মাহমুদ,মাওলানা হারুনুর রশিদ নুরুী, মাওলনাা আমিনুল ইসলাম মাওলানা জাহাঙ্গীর আলম,মাওলানা শহিদুর রহমান,মালওলানা মুহাম্মদ ফরহাদ,মাওলানা মুজাম্মেল,মাওলনা শফিউল আলম কাদেরী, মাওলানা আব্দুল মন্নান আশরাফী, মাওলানা হাসসানুল হক নঈমী, মাওরানা হাফিজুর রহমান প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here