ইসলামিক কুইজ

0
292

১/ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি?

Advertisement

উ: সূরা কাউছার।

২/ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি?

উ: সূরা বাকারার ২৮২ নং আয়াত।

৩/ সপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটি কে?

উ: জুমুআর দিন।

৪/ মানবজাতির মধ্যে প্রথম হত্যাকান্ডের প্রচলন করেন কে?

উ: কাবিল।

৫/ ইসলামের প্রথম মুআযযিন কে?

উ: বিলাল (রা:)।

৬/ দুনিয়ায় থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতো?

উ: ১০ জন।

৭/ দাজ্জালের কোন চোখটি কানা হবে?

উ: ডান চোখ।

৮/ কুরআনের চূড়া বলা হয় কোন সূরা কে?

উ: সূরা বাকারা কে।

৯/ জান্নাতী নারীদের সর্দার কে হবেন?

উ: ফাতিমা (রা:)।

১০/ জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে?

উ: দরিদ্রদের।

১১/ জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে?

উ: নারীদের।

১২/ কোন দুই মুসলিম বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন?

উ: সুলায়মান (আ:) ও জুলকারনাইন।

১৩/ OIC এর সদর দপ্তর কোথায়?

উ: জেদ্দায়।

১৪/ বর্তমান হিজরী সন কতো?

উ: ১৪৪২

১৫/ কোন সাহাবী (রা:) হিজরী সন গণনা প্রবর্তন করেন?

উ: উমার (রা:)।

১৬/ ঈমানের শাখা কতোটি?

উ: সত্তর এর অধিক।

১৭/ বিদআত কাকে বলে?

উ: ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে।

১৮/ জান্নাতে মানুষের বয়স কতো হবে?

উ: ৩৩।

১৯/ কোন সাহাবী (রা:) কে জীবন্ত শহীদ বলা হতো?

উ: তালহা বিন উবায়দুল্লাহ্।

২০/ রাসূল (সা:) কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন?

উ: বোরাক।

২১/ ‘উম্মুল কুরআন’ বলা হয় কোন সূরা কে?

উ: সূরা ফাতিহা কে।

২২/ কুরআনুল কারীমের সবচেয় ফযিলতপূর্ণ আয়াত কোনটি?

উ: আয়াতুল কুরসী।

২৩/ কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ?

উ: সূরা ইখলাছ, ফালাক ও নাস।

২৪/ মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?

উ: সালাত।

২৫/ কোন সাহাবী (রা:) কে উম্মতের আমানতদার উপাধি দেয়া হয়েছিলো?

উ: আবু উবাইদা বিন জাররাহ্ (রা:)।

২৬/ কোন মহিলা সাহাবী (রা:) কে আল্লাহ তা’আলা জিবরীল (আ:) মারফত সালাম পাঠিয়েছেন?

উ: খাদিজা (রা:)।

২৭/ ‘আর-রাহীকূল মাখতুম’ গ্রন্থটি কোন বিষয়ে লিখা?

উ: রাসূল (সা:) এর জীবনী।

২৮/ আরবী কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়?

উ: শাওয়াল মাসে।

২৯/ দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না?

উ: মক্কা ও মদিনা।

৩০/ ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন?

উ: মুসলিমদের।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here