ইসরায়েলের রাজধানী হিসাবে জেরুজালেমকে যুক্তরাষ্টের স্বীকৃতি

0
659

অপরাধ বিচিত্রা আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র ।বুধবার হোয়াইট হাউজ থেকে এক ভাষণে ট্রাম্প এই ঘোষণা দেন। এছাড়া আমেরিকান দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প।ট্রাম্পের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো ঘোলাটে করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনই প্রথম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলো।

Advertisement

 

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে আরব দেশগুলো। এর পরিণতি বিপজ্জনক হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে জর্ডান।

জেরুজালেম ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের কাছে একটি পবিত্র স্থান। এ নিয়ে দু’দেশের মধ্যে বহুদিন ধরেই বিতর্ক চলে আসছে। ইসরায়েল সব সময়ই জেরুজালেমকে তাদের রাজধানী বলে স্বীকৃতি দিয়ে আসছে। অপরদিকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে জেরুজালেমের পূর্বাঞ্চলকে দেখতে চায় ফিলিস্তিনিরা। ট্রাম্পের এই স্বীকৃতির ফলে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের সংঘর্ষ আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here