হযরত জাবির (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, মু’আয ইবনে জাবাল (রা.) তাঁর সাথীদের লইয়া ইশার নামায আদায় করেছিলেন। তিনি নামায দীর্ঘ করলে আমাদের মধ্যে এক ব্যক্তি চলে গেল। মু’আয (রা.)-কে এই সংবাদ দেওয়া হলে তিনি বলিলেন, সেই ব্যক্তি মুনাফিক। ঐ ব্যক্তির নিকট এই সংবাদ পৌঁছলে সেই ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গেল। এবং মু’আয (রা.) যা বলেছিলেন ইহা তাঁকে অবহিত করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, হে মু’আয় ! তুমি কি (লোকদের মধ্যে) ফিত্না সৃষ্টি করতে চাও? যখন তুমি লোকের ইমামতি করবে তখন ওয়াশ্শামসি ওয়াদুহাহা; সাব্বিহিমা রাব্বিকাল আ’লা, ওয়াল লাইলি ইয়া ইয়াশা এবং ইকরা বিসমি রাব্বিকা পাঠ করবে।
হযরত বুরায়দা (রা.) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাযে ওয়াশ্শামসি ওয়াদুহাহা বা এই জাতীয় অন্যান্য সূরা পাঠ করতেন।

