ইমাম সাহেব দুই রাকাআতের পর ভুলে দাঁড়িয়ে গেলে

0
375

হযরত শাবী (র:) থেকে বর্ণিত যে, তিনি বলেন: একবার মুগীরা ইবনে শুবা নামাযে আমাদের ইমামতি করলেন। কিন্তু দুই রাকাআতের পর তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন। মুসল্লীরা তাকে সতর্ক করতে সুবহানাল্লাহ পাঠ করলেন। তিনিও তখন সুবহানাল্লাহ বললেন। সালাত শেষে তিনি বসাবস্থায় সিজদা সাহ্ও করলেন। পরে বললেন যে, তিনি এখন যেমন করলেন রাসূল (সা:) ও এই ক্ষেত্রে তাঁদের নিয়ে এমন করেছিলেন।

Advertisement

এই বিষয়ে উক্বা ইবনে সামির, সাদ ও আবদুল্লাহ ইবনে বুহায়না (রা:) থেকেও হাদীস বর্ণিত আছে।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৬৪)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here