ইমাম যদি বসে নামায পড়েন তোমরাও বসে নামায পড়

0
261

হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত যে, তিনি বলেন: একবার মহানবী (সা:) ঘোড়া থেকে পড়ে গিয়ে ব্যথা পান। তখন তিনি বসে বসে আমাদের নিয়ে সালাত আদায় করেন আমরাও তাঁর সঙ্গে বসে বসে নামায আদায় করলাম। এরপর হুযূর (সা:) আমাদের দিকে ফিরে বললেন: ইমাম করা হয় তাঁকে অনুসরণ করার জন্য। সুতরাং তিনি যখন তাকবীর বলবেন তখন তোমরা তাকবীর বলবে, তিনি যখন রুকূ করবেন তোমরা তখন রুকূ করবে। তিনি যখন দাঁড়াবেন তোমরাও তখন দাঁড়াবে। তিনি যখন বলবেন: ‘সামি আল্লাহ হুলিমান হামিদা’ তখন তোমরা বলবে ‘রব্বানা ওলাকাল হামদ’ তিনি যখন সিজদা করবেন তেমরা তখন সিজদা করবে আর তিনি যখন বসে নামায পড়বেন তখন তোমরাও সকলে বসে নামায পড়বে।

Advertisement

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: আনাস (রা:) বর্ণিত ঘোড়া থেকে পড়ে গিয়ে হুযূর (সা:) এর আহত হওয়া সম্পর্কিত হাদীসটি হাসান-সহীহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here