ইমামের সাথে পুরুষ ও স্ত্রী থাকলে নামাজের নিয়ম

0
394

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত : তাঁর নানী মুলাইকা (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দাওয়াত করলেন। তিনি তাঁর জন্য খাবার তৈরী করলেন। তিনি তা খেলেন, অতঃপর

Advertisement

বললেনঃ উঠো, তোমাদের সাথে নামায আদায় করব।

আনাস (রাঃ) বলেন, নামায আদায়ের জন্য আমি একটি কালো পুরানো চাটাই নিলাম। এটাকে পরিস্কার ও নরম করার জন্য পানি ছিটিয়ে দিলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার উপর দাঁড়ালেন। আমি এবং ইয়াতীম (ছেলে)-ও তার উপর তাঁর পেছনে দাঁড়ালাম। বুড়ো নানী আমাদের পেছনে দাঁড়ালেন। তিনি আমাদের নিয়ে এভাবে দুই রাক’আত নামায আদায় করার পর চলে গেলেন।

জামে ‘ আত-তিরমিজি হাদীস নং : 234 সহিহ হাদিস

-সহিহ, বুখারি-মুসলিম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here