ইব্রাহীম খলীলের লিভার ক্যান্সার, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

0
972

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ:  ইব্রাহীম খলীল (৪২) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মুন্সীগঞ্জ আদর্শ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। তার এক মেয়ে এক ছেলে ও স্ত্রী রয়েছে। মুন্সীগঞ্জ শিলমন্দি ভাড়া বাসায় বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে চিকিৎসা করে পেটে টিউমার হয়েছে বলে প্রাথমিকভাবে ধরা পরে। পরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার গুরুতর ব্যাধীতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক্তারগণ। পরে ভারতে চিকিৎসা করার জন্য রেফার করেন। প্রায় এক মাস যাবৎ ভারতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভারতে পরীক্ষা নিরীক্ষা করে লিভার ক্যান্সার হয়েছে এবং তার অবস্থা খুবই গুরুতর বলে ধরা পরে। চিকিৎসকগণ জানিয়েছেন কমপক্ষে ৫ লক্ষ টাকা প্রয়োজন হবে তার এই রোগ থেকে সেরে উঠতে।

Advertisement

লিভারে দুটি ছিদ্র হয়ে গেছে। দুটি ছিদ্র বন্ধ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে লিভারের ফুলা অংশ কমলেই অপারেশনে যেতে পারবে।

তার পরিবারের পক্ষে আর চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। তাই দেশের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, মুন্সীগঞ্জ শাখার একাউন্ট নাম্বার ৪৩৮৬৯ ও ইব্রাহীম খলীলের ছোট ভাই শামসুল হক মোবাইল নম্বর ও বিকাশ নম্বর- ০১৭২৬৭৩৮৩৩২। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here