ইন্দোনেশিয়ার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জনের প্রাণহানি

0
774

ইন্দোনেশিয়ার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির সুলাওয়েসি দ্বীপে এ ভূমিকম্পের কারণে সুনামিও সৃষ্টি হয়েছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে।

Advertisement

ভূমিকম্পের পরে সমুদ্র উপকূলীয় শহরটিতে সুনামিও আঘাত হেনেছে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৫ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, এই ভূমিকম্পে ৩০ জন মারা গেছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে; বহু ভবন ধসে পড়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here