ইতালির ভিসা নিয়ে সুখবর

0
137

ভিসা পেতে সময় লাগছে ইতালি গমনেচ্ছুবাংলাদেশিদের- এমন অভিযোগের প্রেক্ষি তে সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস
গ্লোবালকে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।
বুধবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।
নির্দেশনায় বলা হয়েছে, ভিএফএস গ্লোবা লকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দিয়েছে
দূতাবাস। সেই সঙ্গে বৈধ নুলাওস্তাসহ (ওয়ার্কপারমিট) ভিসা অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে
আবেদন করতে পারবে। দয়া করে ধৈর্য ধরুন এবং মনে রাখবেন ভিসার জন্য বুকিং স্লট নিতে কোনো চার্জলাগবে না।
এর আগে, মঙ্গলবার (২৬ মার্চ) ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে জানায়, ইতালি দূতাবাসের নির্দেশ অনুসারে,
ভিএফএস গ্লোবাল ভিসার অনুরোধ ফাইল করার জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি নিয়ে কাজ
করছে। এ পদ্ধতিতে জরুরি প্রয়োজনে সব আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুমতি
দেবে।

Advertisement

নতুন এই নিয়ম কয়ে ক দিনের মধ্যে কার্যকর ও সর্বজনীন হবে এবং এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়টি
বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, ইতালি গমনে ইচ্ছুক বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট
জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।
সম্প্রতি ভিএফএস গ্লো বাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশি গমনেচ্ছুদের।
তাদের অভিযোগ, সহজেই মিলছে না ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here