ইতালিতে যাওয়ার পথে সাগরে নৌকা ডুবে বহু বাংলাদেশীর মৃত্যু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 37028

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (37028, 'post_views_count', '0')

0

লিবিয়া থেকে স্বপ্নের দেশ ইউরোপ ইউনিয়নের ইতালিতে যাওয়ার পথে সাগরে নৌকা ডুবে সিলেটের ১৫ জনসহ বহু বাংলাদেশী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তবে সিলেটের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জসহ নিহত ৬ জনের পরিচয় পাওয়া গেছে।

Advertisement

 

সাগরে নৌকা ডুবে নিহতরা গোলাপগঞ্জের ২জন ও ফেঞ্চুগঞ্জের ৪জনসহ সিলেটের ৬ জন। নিহতরা হলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই হাফিজ আহসান শামীম আলম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ আহমদ এর ছোট ভাই, উপজেলার শরীফগঞ্জ ইউপির কদুপুর গ্রামের কামরান আহমদ মারুফ (২৫), ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার মুয়িদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৫), একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ (২৪) এবং সিরাজ মিয়ার ছেলে লিটন (২৪)। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জের দিনপুর গ্রামের আরেকজন নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি। এছাড়াও মৃত্যুর তালিকায় আরও কয়েকজন সিলেটী থাকতে পারেন বলে ইতালি যাওয়ার পথে জীবিত উদ্ধার হওয়া উপজেলার কদুপুর গ্রামের মাছুম আহমদ ফোনে তার পরিবারের কাছে দেয়া তথ্যে জানা যায়। এদিকে মাছুম আহমদ সাগর থেকে প্রাণে বেঁচে গেলেও সহোদর কামরান আহমদ মাছুমকে হারিয়ে তিনি পাগলের মত জারযিজ আশ্রয় কেন্দ্রে আছেন বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। অপরদিকে ফেঞ্চুগঞ্জের মুয়িদপুর গ্রামের নিহত আব্দুল আজিজের বড় ভাই মফিজুর রহমান জানান তিউসিয়া উপকুল থেকে বেঁচে যাওয়া তার চাচা দিলাল আহমদ ফোনে তার সহোদর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিউনিসিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো বলছে, ১১ মে শনিবার ভূমধ্যসাগরে এক নৌকা ডুবিতে নিহত প্রায় ৬০ জন অভিবাসীর মধ্যে অধিকাংশই ছিল বাংলাদেশী নাগরিক। বেঁচে যাওয়া লোকজন তিউনিসিয়ার রেড ক্রিসেন্টক জানিযয়েছে বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়ার উপকুল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইটালির উদ্দেশ্যে রওয়ানা হয়। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোটো একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গিস্লিমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, রাবারের তৈরি ‘ইনফ্লেটেবেল’ নৌকাটি ১০ মিনিটের মধ্যে ডুবে যায়। তিউনিসিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে ১১ মে শনিবার সকালে জারযিজ শহরের তীরে নিয়ে আসে। উদ্ধার হওয়া অভিবাসীরা জানায়, ঠান্ডা সাগরের পানিতে তারা প্রায় আট ঘণ্টা ভেসে ছিল। উদ্ধার হওয়া ১৬ জনের ১৪ জনই বাংলাদেশী। যে ১৬ জনকে শনিবার সকালে সাগর থেকে উদ্ধার করা হয়েছে তাদের একজন আহমেদ বিলাল, তার বাড়ি সিলেটে অপরজনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউপির কদুপুর গ্রামের মাছুম আহমদ। উদ্ধার হওয়া আরো একজনের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার মুয়িদপুর গ্রামের দিলাল আহমদ। তারা ফোনে তাদের স্ব স্ব পরিবারকে জানায় এ নৌকায় আরো কয়েকজন সিলেটী ছিলেন। ত্রিপলিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী বলেন, তারা দুর্ঘটনার কথা জানতে পেরেছেন এবং তিউনিসিয়ার কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগ চলছে। তিনি বলেন, দ্রুত সম্ভব তারা জারযিজে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, লড়াই চলার কারণে সড়কপথে যাওয়া সম্ভব হচ্ছেনা বলে তাদের আকাশপথে যেতে হবে। অভিবাসীদের ভাষ্যমতে, নৌকাটিতে ৫১জন বাংলাদেশী ছাড়াও তিনজন মিশরীয় এবং মরক্কো, শাদ এবং আফ্রিকার অন্যান্য কয়েকটি দেশের নাগরিক ছিল। এ বছরের প্রথম চার মাসে লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার সময় নৌকা ডুবে কমপক্ষে ১৬৪ জন মারা গেছে বলে জাতিসংঘ বলছে। এর মধ্যে ১১ মে শবিার তিউনেশিয়ায় সাগরে নৌকা ডুবে দুর্ঘটনাটি সবচেয়ে বড়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here