ইচ্ছা পূরণের সালাত সালাতুল হাজত

0
1770

কোন হালাল চাহিদা পুরনের জন্য আল্লাহ’র সন্তষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল সালাত আদায় করাকে “সালাতুল হাজত” বলা হয়। ( ইবনু মাজাহঃ হা/১৩৮৫) কখন পড়বেন: কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক-মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়।
নিষিদ্ধ সময়: সালাতুল হাজাত নিষিদ্ধ ওয়াক্ত ব্যাতীত যেকোনো সময়েই পড়তে পারেন। নিয়ম: নির্দিষ্ট কোনো নিয়ম নেই। হাজতের নিয়তে অন্যান্য নামাজের মতোই যে কোন সুরা দিয়ে দু রাকাত নফল নামাজ আদায় করবেন।

Advertisement


করণিয়: অনান্য নামাজের মতোই উত্তম ভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে।
নামাজ শেষে সালাম ফিরানোর পর প্রয়োজনের বিষয় টি খেয়াল (অর্থাৎ যে ইচ্ছা পূরণের জন্য এই সালাত আদায় করছেন) করে এই দোয়া পড়বেন-
(ُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ)
(রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্কিনা আজাবানা নার)
এছাড়াও আরো অনেক দোয়া রয়েছে সেগুলো পড়তে পারেন।


( তিরমিজি, মিশকাতঃ হা/৮৭৩, আবু দাউদঃ ১৩১৯; সালাত অধ্যায়)
আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। (আমিন)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here