ইবনে আব্বাস(রাঃ) বলেন ঃ ‘তারা ফরজ সালাত আদায় করে,রুকু সাজদাহ্,তিলাওয়াত,নম্রতা এবং মনযোগ প্রতিষ্ঠিত করে।'(তাবারী__১/২৪১)
কাতাদাহ্ (রহঃ) বলেন যে,সালাত প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে সালাতের সময়ের প্রতি লক্ষ্য রাখা,ভালোভাবে উযূ করা এবং রুকু’ ও সাজদাহ্ যথাযথভাবে আদায় করা।(ইবনে আবী হাতিম_১/৩৭)
মুকাতিল (রহঃ) বলেন যে,সময়ের হিফাযাত করা,পূর্ণ পবিত্রতা অর্জন করা, ‘রুকু ও সাজদাহ্ ধীর-স্থীরভাবে আদায় করা,ভালভাবে কুরআন পাঠ করা, আত্তাহিয়্যাতু এবং দুরুদ পাঠ করার নাম হচ্ছে ইকামাতে সালাত।’ (ইবনে আবী হাতিম_১/৩৭)
হে রব! আপনি আমাদেরকে পরিপূর্ণ ভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন।
____??আমিন??____

