হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আযান ও ইকামত উভয় ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা:) এর যুগে কালেমাগুলো দুই দুইবার করে বলা হতো। ইমাম তিরমিযী (র:) বলেন: ওয়াকী (র:) আব্দুর রহমান ইবনে আবী লায়লা (র:) থেকে বর্ণনা করেন আব্দুর রহমান বলেন: রাসূলুল্লাহ (সা:) এর সাহাবীগণ বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ (রা:) স্বপ্নে আযানের কালেমাগুলো দেখেছিলেন। শু’বা থেকে বর্ণনা পরম্পরায় হযরত আমর ইবনে মুররা-আব্দুর রহমান ইবনে আবী লায়লা (রা:) এর সূত্রে বলেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ (রা:) আযানের বিষয়টি স্বপ্নে দেখেছিলেন।
(তিরমিযী শরীফ- হাদিস নং-১৯৪।)
(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

