ইউপি সদস্যসহ তিনজনকে ইয়াবাসহ আটক

0
536

জেলার পাথরঘাটায় হেলাল কাজী নামে এক ইউপি সদস্যসহ তিনজনকে ইয়াবাসহ আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুরের কাজীবাড়ি পেট্রল পাম্পের সামনের একটি দোকানের দোতলা থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।

Advertisement

 

আটককৃতরা হলেন- হাতিমপুর এলাকার কাজীবাড়ীর কালাম কাজীর ছেলে ও পাথরঘাটা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল কাজী (৩৫), একই গ্রামের মো. ইউনুচ ফকিরের ছেলে সাদ্দাম ফকির (২৮) ও চরদুয়ানী ইউনিয়নের পশ্চিম মঠেরখাল গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে ও চরদুয়ানী ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ হাওলাদার (৩৫)। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হেলাল তার সহযোগীদের নিয়ে ইয়াবা বিক্রি করার জন্য অবস্থান করতেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে ১০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ সারনি ১০ (ক) ধারায় মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান যে, হেলালের বিরুদ্ধে ইয়াবা বিক্রির আরও অনেক অভিযোগ রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here