বঙ্গ বন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন এবং গাছের চারা বিতরন উপলক্ষ্যে অবহিতকরন সভা

0
719

দশমিনা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় গাছের চারা রোপন উপলক্ষ্যে আজ ১৬ জুলাই ২০১৯ খ্রীঃ তারিখে ,পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এক অবহিতকরন সভা। দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন,পটুয়াখালী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ।

Advertisement

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার মোঃ বনি আমিন খান,উপজেলা প্রোকৌশলী মোঃ জাহাঙ্গীল আলমসহ উপজেলার সকল দপ্তর প্রধান ও প্রতিনিধিগণ। উপজেলা পরিষদ মহিলা ভাইসচেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি,ভাইসচেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালোয়ান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড,

সিকদার গোলাম মোস্তফা,সদর ইউপি চেয়ারম্যান এ্যাড, ইকবাল মাহামুদ লিটন,চেয়ারম্যান রনগোপালদী ইউপি এটিএম আসাদুল হক নাসির সিকদার,চেয়ারম্যান বাঁশবাড়ীয়া ইউপি মোঃ আলতাফ হোসেন আকন,চেয়ারম্যান বেতাগী সানকিপুর ইউপি মোঃ মহিবুল আলম,চেয়ারম্যান আলীপুর ইউপি ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল। উপলোর সকল প্রাথমিক,মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ,স্থানীয় সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন,এটিইও মোঃ শফিকুল ইসলাম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here