ইউপি নির্বাচন-২০২১ দুমকিতে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

0
634

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পাংগাশিয়া, মুরাদিয়া ও আঙ্গারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন যথাক্রমে এড. গাজী মো. নজরুল ইসলাম, মো: মিজানুর রহমান সিকদার ও সৈয়দ গোলাম মর্তুজা। শনিবার বিকেলে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় আ’লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছেন মনোনয়ন বোর্ডের সভাপতি, বাংলাদেশ আ’লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ৮টায় ৩/এ ধানমন্ডির দলীয় কার্যালয়ে মনোনীয় প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। দলীয় সূত্র জানায়, প্রথম ধাপে পটুয়াখালীর দুমকি উপজেলার ৩টি ইউনিয়নে আগামী ১১এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ৩টির আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি এড. গাজী মো. নজরুল ইসলাম (পাংগাশিয়া ইউপি), উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: মিজানুর রহমান সিকদার (মুরাদিয়া ইউপি) ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা (আঙ্গারিয়া ইউপি)।

Advertisement

আজ রবিবার আ’লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা আ’লীগের নৌকা প্রতীক বরাদ্দের চিঠি সংগ্রহ করে এলাকায় ফিরবেন এবং আগামী ১৮ মার্চ উপজেলার সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেবেন বলে সূত্রটি নিশ্চিৎ করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here