ইউএনওর হস্তক্ষেপে বসতভিটা ফিরে পেল অসহায় পরিবার

0
615

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের হস্তক্ষেপে এ সম্পত্তি ফিরে পায় ভূক্তভোগী পরিবার। জানা গেছে, উপজেলার ভাদুলিয়া গ্রামের ভ্যান চালক প্রভাষ বিশ্বাস পৈত্রিক সূত্রে পাওয়া একমাত্র সম্বল ২৫ শতক বসতভিটায় বৃদ্ধা মা ও ভাইদের নিয়ে বসবাস করছে। কিন্তু ভূয়া ওয়ারিশ সনদের মাধ্যমে ওই সম্পত্তির কিছু অংশ নামজারি করে নেন প্রতিবেশি বংশী কাকা সমীর বিশ্বাস।এক পর্যায় জমির বিক্রির জন্য ক্রেতা খোঁজেন সমীর বিশ্বাস এবং জায়গার মালিকানা দাবি করে প্রভাষের পরিবারকে জায়গা ছেড়ে দিতে বলেন।

Advertisement

কোন উপায় না দেখে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন প্রভাষ। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও সাব্বির আহমেদ উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে নিয়ে তাঁর কার্যালয়ে হাজির হতে বলেন।

ইউএনও উভয়পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেন সম্পত্তির প্রকৃত মালিক প্রভাষ ও তার পরিবার। তিনি প্রভাষ বিশ্বাসের পরিবারকে দলিলের মাধ্যমে সম্পত্তি ফিরিয়ে দিতে অভিযুক্ত সমীর বিশ্বাসকে নির্দেশ প্রদান করেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়ে উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানীর জন্য নোটিশ করি। কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রমাণিত হয় সম্পত্তির প্রকৃত দাবিদার প্রভাষের পরিবার।

অভিযুক্ত সমীর বিশ্বাসকে প্রভাষের পরিবারের প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here