আড়াই বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক সন্তানের জনক

0
584

গাংনী উপজেলার কাথুলী গ্রামে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণ করেছে সুমন আলী (২৮) নামের এক ব্যক্তি। এক সন্তানের জনক ধর্ষক সুমন কাথুলী গ্রামের বাজার পাড়ার মোখলেছুর রহমানের ছেলে। ভুক্তভূগী শিশুটির বাড়িও একই পাড়ায়।

Advertisement

এ ঘটনায় আজ সোমবার সকালে ধর্ষক সুমন আলীর নামে গাংনী থানায় একটি মামলা হয়েছে। স্থানীয়রা জানান, সুমন গতকাল রোববার দুপুরে শিশুটিকে একা পেয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি অসুস্থ হয়ে গেলে, পরিস্থিতি বুঝে সুমন পালিয়ে যান। পরে স্থানীয় কয়েকজন শিশুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ধলা পুলিশ ক্যাম্পের এসআই আশরাফ জানান, ধর্ষক সুমন আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। আজ দুপুরে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার  জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here