পোস্ট নং-০২ ঘুমোতে যাওয়ার সুন্নাত সমূহঃ ১) পবিত্র অবস্থায় ওযু করে বিছানায় যাওয়া। [জামে’ আত-তিরমিজি, হাদিস নং ৩৫৭৪] ২) ডান কাতে শয়ন করা। [সহীহুল বুখারী ৬২৬] ৩) ডান হাতকে ডান গালের নীচে স্থাপন করা। [সুনানে আবু দাউদ, হাদিস নং ৫০৪৫] ৪) বিছানা ঝাড় দেওয়া। [সহিহ মুসলিম, হাদিস নং ৬৭৮৫] ৫) সুরা কাফিরুন পাঠ করা [জামে’ আত-তিরমিজি, হাদিস নং ৩৪০৩] ৬) ঘুমানোর দো’আ পড়া (আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া) [আল বুখারী, হাদিস নং- ৬৩২৪] ৭) সূরা ইখলাস, সূরা ফালাক্ব, সূরা নাস পড়ে ৩ বার দেহকে মাসেহ করা। [আল বুখারী, হাদিস নং- ৫০১৭] ৮) সূরা বাকারাহ্ এর শেষ ২ আয়াত পাঠ করা। [আল বুখারী, হাদিস নং- ৫০০৯] ৯) আয়াতুল কুরসী পাঠ করা। [আল বুখারী, হাদিস নং- ৫০১০]
সুন্নত আদায়ের ফজিলতঃ-
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : আমার উম্মাতের বিপর্যয়ের সময় যে আমার ছুন্নাতকে আঁকড়ে থাকবে তার জন্য একশত শহীদের সওয়াব – [বায়হাকী]
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “যে আমার কোন সুন্নাত জিন্দা করল সে যেন আমাকে জিন্দা করল। আর যে আমাকে জিন্দা করল সে আমার সাথে জান্নাতে যাবে।” -(তিরমিজীঃ ২খ.-৯৬ পৃ) তাই আসুন দৈনন্দিন জীবনে প্রতিটি কাজে সুন্নাত অনুসরণ করি ইন শা আল্লাহ।
আমলের নিয়তে এবং দ্বীন প্রচারের উদ্দেশ্যে লিখাটি কপি করে নিজ নিজ আইডি, স্টোরি এবং গ্রুপগুলোতে পোষ্ট করে দিন। এতে করে যতজন মানুষ আপনাদের উছিলায় সুন্নাতগুলো সম্পর্কে জেনে আমল করতে পারবে তাদের আমলের সম-পরিমান সওয়াব আপনাদের আমল নামাতেও লিপিবদ্ধ করা হতে থাকবে ইন শা আল্লাহ।
ঘুমাতে যাওয়ার আগে নবীর সুন্নাহ পালন করুন
Advertisement
Advertisement

