আসিফের সিনেমার প্রথম গান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 44824

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (44824, 'post_views_count', '0')

0

এ মাসের তৃতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে আসিফ আকবর অভিনীত সিনেমা গহীনের গান। সিনেমা মুক্তির আগে ছবির প্রথম গান প্রকাশিত হয়েছে। ‘এমনও বর্ষায়’ শিরোনামের গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তরুণ মুন্সী।

Advertisement

এদিকে গহীনের গান সিনেমার মুক্তি উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল সিনেমাপ্রেমীদের সঙ্গে থাকতে ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করে। ভক্ত-শ্রোতা ও দর্শকদের উদ্দেশে আসিফ আকবর বলেন, ‘আজ থেকে আমাদের গান প্রকাশ শুরু হল। আমরা অবশ্যই আপনাদের রেসপন্সের জন্য অপেক্ষা করব। আর ছবিসংক্রান্ত আপডেট নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে আসব।’

আসিফ জানান, প্রবাসীদের জন্যও ছবিটি দেখার সুযোগ থাকছে। দেশীয় কনটেন্টের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্স, রবি স্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে কিছুদিন পর উন্মুক্ত হবে ছবিটি। এ ছাড়া দেশের বাইরে গহীনের গান-এর বিশেষ প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে।

গহীনের গান ছবির প্রধান চরিত্রাভিনেতা গায়ক আসিফ আকবর। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন তমা মির্জা, তানজিকা আমিন। গহীনের গান ছবিতে থাকছে আসিফ আকবরের গাওয়া ভিন্ন ভিন্ন বিষয়ের নয়টি নতুন গান। ‘এমনও বরষায়’ গানটিতে পর্দায় দেখা যাবে তমা মির্জা ও আমান রেজাকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here