আসামির সঙ্গে আঁতাতের অভিযোগ : ডেপুটি অ্যাটর্নি রুপাকে দুদকে তলব

0
635

বহিষ্কৃত যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমসহ (জিকে শামীম) বিভিন্ন আসামির সঙ্গে আঁতাতের অভিযোগে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

আগামী ৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. ইব্রাহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জান্নাতুল ফেরদৌসী রুপাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে অনিয়ম, দুুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ নিয়ে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসবের অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here